চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গোবিন্দপুর দক্ষিণপাড়া যুবসমাজের উদ্যোগে দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) দিনব্যাপী নানা ধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌরসভার মেয়র পদপ্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আলমডাঙ্গা উপজেলা শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক মীর আসাদুজ্জামান উজ্জল।
দিনব্যাপী আয়োজনে বিভিন্ন বয়সী প্রতিযোগীরা খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, এলাকার যুবসমাজকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
গোবিন্দপুর দক্ষিণপাড়া যুবসমাজের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।








