উলিপুরে শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন দুর্নীতি নিয়োগ বাণিজ্যের অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

উলিপুরে একটি মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে এক কর্মচারীর বিরুদ্ধে। একই সঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইদুল ইসলামের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, স্বজনপ্রীতি ও নানা অনিয়মের অভিযোগ তুলে তদন্ত ও পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
এলাকাবাসীর লিখিত অভিযোগ ও সরে জমিনে জানা গেছে , কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের হাতিয়া ভবেশ আদর্শ উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী মো. নজরুল ইসলাম ২০২৪ সালের ৫ ও ৬ আগস্টের পর থেকে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হচ্ছেন না। অথচ তাঁর বেতন-ভাতা উত্তোলন অব্যাহত রয়েছে বলে অভিযোগ উঠেছে। এমনকি হাজিরা খাতায় স্বাক্ষর জালিয়াতির অভিযোগও করেছেন স্থানীয়রা। এ ঘটনায় মো. শাহ আলম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়ে সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
অন্যদিকে, প্রধান শিক্ষক মাইদুল ইসলামের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও স্বজনপ্রীতির গুরুতর অভিযোগ তুলেছেন এলাকাবাসী। তাঁদের দাবি, বিদ্যালয়ের তিনটি পদে নিয়োগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক জমিদাতার কাছ থেকে ৫০ শতাংশ জমি নেওয়া হলেও প্রতিশ্রুতি অনুযায়ী নিয়োগ দেওয়া হয়নি। বরং প্রধান শিক্ষক নিজের ভাগ্নে, ছোট ভাইয়ের স্ত্রীসহ পরিবারের ও ঘনিষ্ঠ স্বজনদের কয়েকজনকে বিভিন্ন পদে নিয়োগ দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
সম্প্রতি বিদ্যালয়টি পরিদর্শনে গিয়ে শ্রেণিকক্ষগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল তুলনামূলকভাবে কম। এ সময় বিদ্যালয়ের সামনে এলাকাবাসী জড়ো হয়ে শিক্ষার মানোন্নয়ন, নিয়োগ ও কর্মচারীর অনুপস্থিতির অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেন।তবে প্রধান শিক্ষক মাইদুল ইসলাম তাঁর বিরুদ্ধে নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন।উলিপুর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে বিদ্যালয়টি পরিদর্শন ও তদন্তে যান ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন। তিনি জানান, উত্থাপিত অভিযোগগুলো যাচাই-বাছাই করে তদন্ত শেষে প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন জমা দেওয়া হবে এবং বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। একটি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মচারীর কর্মস্থলে অনুপস্থিতি, বেতন-ভাতা উত্তোলন এবং নিয়োগে স্বজনপ্রীতির মতো অভিযোগের বিষয়গুলো সামনে আসায় বিদ্যালয়ের প্রশাসনিক স্বচ্ছতা ও শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন উঠেছে।১২ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।এ সময় এলাকাবাসী অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য করা কর্তৃপক্ষ নিকট দাবি জানান।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

উলিপুরে শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন দুর্নীতি নিয়োগ বাণিজ্যের অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

12 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com