প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা,

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক বাগেরহাট সফর পরবর্তী অর্জন, জেলার সার্বিক উন্নয়ন ও স্থানীয় জনগণের প্রাপ্তি-প্রত্যাশা নিয়ে এক সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছেন বাগেরহাট জেলা বিএনপির নেতা এবং হযরত খানজাহান আলী (রহ.) মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে খান জাহান আলী মাজার সংলগ্ন দিঘির ঘাটে এব্রিফিং অনুষ্ঠিত হয়।
ব্রিফিংয়ে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমানের প্রথম বাগেরহাট সফরকে এ অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও আশাব্যঞ্জক বলে উল্লেখ করেন।
তিনি বলেন, গত ৫ নভেম্বর প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে বাগেরহাট তথা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দীর্ঘদিনের অবহেলা ঘুচিয়ে উন্নয়নের নতুন দ্বার উন্মোচিত হয়েছে।
ফকির তারিকুল ইসলাম বলেন, সফরের অংশ হিসেবে মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়নের লক্ষ্যে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে দুটি কন্টেইনার জেটি নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশনের (সিআরসিসি) সাথে বিনিয়োগ সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই মেগা প্রকল্প বাস্তবায়িত হলে বাগেরহাটসহ পুরো অঞ্চলের অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে এবং ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হবে।
তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী বাগেরহাট জেলা সদরে অবস্থিত হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত এবং ফাতেহা পাঠের মাধ্যমে এ অঞ্চলের মানুষের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। মাজার প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে যে অভূতপূর্ব উচ্ছ্বাস দেখা গেছে, তা আগামী দিনে জেলার উন্নয়ন কর্মকাণ্ডকে আরও বেগবান করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রেস ব্রিফিংয়ে তিনি বাগেরহাটবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবিগুলো—বিশেষ করে উপকূলীয় অঞ্চলে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, মোংলা-খুলনা রেলপথ ও সড়ক যোগাযোগের আরও আধুনিকায়ন, একটি মেডিকেল কলেজ এবং বিমানবন্দর স্থাপনের বিষয়টি প্রধানমন্ত্রীর সদয় বিবেচনায় রয়েছে বলে জানান। দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থেকে প্রধানমন্ত্রীর ঘোষিত উন্নয়ন প্রকল্পগুলো সফলভাবে বাস্তবায়নে সহযোগিতা করার আহ্বান জানান বাগেরহাট জেলা বিএনপির এই নেতা।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা,

12 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com