জীবননগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, প্রাণ গেল যুবকের

চুয়াডাঙ্গার জীবননগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাসেল হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) ভোরে উপজেলার সন্তোষপুর ইকো পার্কের পাশে সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত রাসেল হোসেন জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের মাদ্রাসাপাড়ার বাসিন্দা ইলিয়াস হোসেনের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ভোরে কাজের উদ্দেশ্যে যাওয়ার পথে সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কের ইকো পার্কের পাশে রাস্তার খাদের মধ্যে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন তাঁরা। মরদেহের পাশে নীল রঙের একটি আরটিআর মোটরসাইকেল দুমড়েমুচড়ে পড়ে ছিল। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেওয়া হয়।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মঙ্গলবার রাতে কোনো একসময় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি খেজুরগাছের সঙ্গে ধাক্কা লাগে রাসেলের। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।নিহতের বাবা ইলিয়াস হোসেন জানান, তাঁর ছেলে রাজমিস্ত্রির কাজ করতেন। মঙ্গলবার রাত ৮টার দিকে সন্তোষপুর পাম্প থেকে মোটরসাইকেলের তেল কেনার কথা বলে বাড়ি থেকে বের হন রাসেল। এরপর আর বাড়ি ফেরেননি। সারা রাত তাঁর মোবাইল ফোনে একাধিকবার কল করেও কোনো সাড়া পাওয়া যায়নি। বুধবার ভোরে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছেলের মরদেহ দেখতে পান তিনি।জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বলেন, সন্তোষপুর ইকো পার্কের কাছে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

জীবননগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, প্রাণ গেল যুবকের

11 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com