সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ৩৭০ বোতল ইস্কাফ সিরাপ হেরোইন ও গাঁজা উদ্ধার

সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান কঠোর অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে ৩৭০ বোতল নেশাজাতীয় ইস্কাফ সিরাপ, ১০০ গ্রাম হেরোইন এবং ৬০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। ​গত ০৫ নভেম্বর ২০২৬ তারিখ সন্ধ্যা ৬:৪৫ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়নের
সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। সুবেদার তুষার কান্তিত বিশ্বাসের নেতৃত্বে পরিচালিত এই টহলদল সীমান্ত মেইন পিলার ১৮৮ থেকে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কামালপুর গ্রামের জনৈক মনিরুলের বাড়ির পাশে অবস্থান নেয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৩৭০ বোতল নেশাজাতীয় ইস্কাফ সিরাপ আটক করা হয়। ​একই দিনে রাত ০৮:০০ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়নের চকপাড়া বিওপির অপর একটি বিশেষ টহলদল আরেকটি সফল অভিযান চালায়। সীমান্ত পিলার ১৮৩/৪-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১০০ গ্রাম হেরোইন ও ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ​উভয় ঘটনায় জব্দকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের বিষয়ে আইনগত প্রক্রিয়া গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।​বিজিবির কঠোর হুশিয়ারি।
​এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,​”দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকায় সকল প্রকার চোরাচালান ও মাদক রোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ৩৭০ বোতল ইস্কাফ সিরাপ হেরোইন ও গাঁজা উদ্ধার

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com