দীর্ঘ প্রতীক্ষার অবসান, সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু


দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রবালদ্বীপ সেন্টমার্টিনে শুরু হয়েছে পর্যটকবাহী জাহাজ চলাচল। প্রয়োজনীয় অনুমোদন ও প্রস্তুতি সম্পন্ন হওয়ায় বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টা থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটক নিয়ে যাত্রা শুরু করেছে এমভি বার আউলিয়া।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ৫ নভেম্বর থেকে সেন্টমার্টিনে পর্যটকদের যাতায়াত শুরুর কথা ছিল। তবে জাহাজের ফিটনেস, নিরাপত্তা ব্যবস্থা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর কক্সবাজার জেলা প্রশাসন জাহাজ চলাচলের অনুমতি দেয়।
জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমান সায়েম জানান, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। পর্যটকদের তথ্য সংগ্রহের জন্য বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের নিবন্ধন কার্যক্রমও প্রস্তুত রয়েছে।
সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম জানান, জাহাজ চলাচলের জন্য পরিবেশ মন্ত্রণালয়, নৌপরিবহন অধিদপ্তর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং জেলা প্রশাসনের প্রয়োজনীয় অনুমোদন নিতে হয়েছে। সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় নির্ধারিত সময়েই জাহাজ চলাচল শুরু হয়েছে।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, সেন্টমার্টিনে পর্যটকদের যাতায়াত শুরুর ক্ষেত্রে জাহাজের ফিটনেস ও নিরাপত্তা নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।
এদিকে জাহাজ চলাচল শুরু হওয়ায় পর্যটকদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর প্রবালদ্বীপ সেন্টমার্টিন ভ্রমণের সুযোগ ফিরে পেয়ে উচ্ছ্বসিত পর্যটক, ভ্রমণপিপাসু মানুষ ও পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা। জাহাজ চলাচল শুরুর মধ্য দিয়ে দ্বীপকেন্দ্রিক পর্যটন ব্যবসায়ও নতুন প্রাণচাঞ্চল্য ফিরে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

দীর্ঘ প্রতীক্ষার অবসান, সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com