মাগুরা শ্রীপুর আঞ্চলিক মহাসড়ক সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন

মাগুরায় দীর্ঘদিন সংস্কার বিহীন বেহাল দশায় থাকা মাগুরা শ্রীপুর আঞ্চলিক মহাসড়ক এর সংস্কার কাজের উদ্বোধন করলেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান এমপি।

শুক্রবার ( ৬ নভেম্বর) মাগুরা শ্রীপুর আঞ্চলিক মহাসড়ক এর শ্রীপুর এলাকাতে তিনি এই সংস্কার কাজের উদ্বোধন করেন। উদ্বোধন এর সময় মাগুরা সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: কায়সার হামিদ সহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য আগামী ১ মাসের মধ্যে শ্রীপুর মাগুরা সড়কটি প্রায় ১৩ কিলোমিটার সংস্কারের কাজ সমাপ্ত করা হবে। এর ফলে মাগুরা শ্রীপুর জনগণের দীর্ঘ দিনের কষ্ট লাঘব হবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

মাগুরা শ্রীপুর আঞ্চলিক মহাসড়ক সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com