ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত হবে নতুন মজুরি কাঠামো, মালিক-শ্রমিক প্রতিনিধিদের ঐকমত্য তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো নির্ধারণের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন মালিক ও শ্রমিক প্রতিনিধিরা। আগামী ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করে তা কার্যকর করার সিদ্ধান্ত হয়েছে। ফলে আগামী বছরের জানুয়ারির বেতনের সঙ্গে নতুন মজুরি পাবেন দেশের তৈরি পোশাকশ্রমিকরা। বুধবার (৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা নতুন মজুরি কাঠামো নির্ধারণের বিষয়ে আলোচনা করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে একমত হন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করার পর তা কার্যকরের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এর ফলে জানুয়ারি মাসের বেতন থেকেই নতুন মজুরির সুবিধা পাবেন পোশাকশ্রমিকরা। নতুন মজুরি কাঠামো নির্ধারণের এ উদ্যোগকে ঘিরে পোশাকশিল্পের শ্রমিকদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে। তবে নতুন কাঠামোয় কোন গ্রেডে কত টাকা মজুরি নির্ধারণ করা হবে, সে বিষয়ে









