মাগুরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে মাগুরায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।
সভায় বক্তব্য দেন জেলা সিভিল সার্জন ডা. শামীম কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, মাগুরা চেম্বার অব কমার্সের সভাপতি আখতার হোসেন, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহেদ হাসান টগর, মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার, শিশু একাডেমির কর্মকর্তা ইকবাল তালুকদার, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক, বিআরটিএর সহকারী পরিচালক কেশব কুমার দাস এবং এনজিও সমন্বয়কারীসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।
সভায় দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও সমন্বয়ের মাধ্যমে দিবসটি উদযাপনের আহ্বান জানান।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

মাগুরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

04 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com