৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট, ১০ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের ডেটা কার্ড অবমুক্ত করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (৪ নভেম্বর ২০২৬) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিজ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব স্মারক সামগ্রী অবমুক্ত করেন। এ সময় প্রধানমন্ত্রী স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খামে স্বাক্ষর করেন এবং বিশেষ সিলমোহর ব্যবহার করে আনুষ্ঠানিকভাবে এগুলো অবমুক্ত করেন।বাংলাদেশ ডাক বিভাগের উদ্যোগে প্রকাশিত এ স্মারক ডাকটিকিট দেশের সব ডাকঘর থেকে বিক্রি করা হবে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য স্মরণে ডাক বিভাগের এ উদ্যোগ নেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

04 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com