সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধ, নড়াইলে চাচাতো ভাইকে কুপিয়ে হ’ত্যা

নড়াইলের লোহাগড়ায় সুপারি গাছ লাগানোকে কেন্দ্র করে বিরোধের জেরে হাসানুর শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর চাচাতো ভাই ও চাচাতো ভাইয়ের ছেলে-মেয়ের বিরুদ্ধে। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নি’হত হাসানুর শেখ ওই গ্রামের ছত্তার শেখের ছেলে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে বাড়ির পাশে লাগানো সুপারি গাছে পানি দিতে যান হাসানুর শেখ। এ সময় তাঁর চাচাতো ভাই হাসদেল শেখ সুপারি গাছের ছায়া তাঁর জমিতে পড়বে বলে আপত্তি জানান। গাছ লাগানো নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।অভিযোগ রয়েছে, এ সময় হাসদেল শেখের ছেলে মামুন শেখ ও আরমান শেখ এবং মেয়ে তাসলিমা খানম দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হাসানুর শেখকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধ, নড়াইলে চাচাতো ভাইকে কুপিয়ে হ'ত্যা

04 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com