কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই লাখ টাকার ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস

মো. মুক্তাদির হোসেন
গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় দুই লাখ টাকা মূল্যের ভেজাল ও মেয়াদোত্তীর্ণ বেকারি এবং শিশু খাদ্যপণ্য উদ্ধার করে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে কালীগঞ্জ বাজারের গুদারাঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম। এ সময় প্রসিকিউটর হিসেবে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারজানা ইয়াসমিন সোনিয়া এবং বেঞ্চ সহকারী শিপলু চন্দ্র দাস উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গুদারাঘাট এলাকার মামুন মিয়ার মামুন স্টোর, আবুল কাশেমের কাশেম স্টোর ও খাইরুল ইসলামের আবেদীয়া স্টোরে অভিযান চালানো হয়। এ সময় বিএসটিআইয়ের অনুমোদনবিহীন ও মেয়াদোত্তীর্ণ বিস্কুট, চানাচুর, চিপস, নুডলসসহ বিভিন্ন ধরনের ভোগ্যপণ্য ও শিশু খাদ্যপণ্য উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা প্রায় দুই লাখ টাকা মূল্যের পণ্য ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম বলেন, ভবিষ্যতে ভেজাল ও অননুমোদিত পণ্য বিক্রি না করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই লাখ টাকার ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস

28 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com