চুয়াডাঙ্গায় ৬ পিস ইয়াবাসহ যুবক আটক, পিস্তলসদৃশ গ্যাসলাইটার উদ্ধার

চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের গাইদঘাট গ্রামে ৬ পিস ইয়াবা ও পিস্তলসদৃশ একটি গ্যাসলাইটারসহ হানেফ মিয়া (৩৫) নামে এক যুবককে আটক করেছে স্থানীয় মাদক নির্মূল কমিটি। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে গাইদঘাট রেলপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক হানেফ মিয়া গাইদঘাট গ্রামের রেলপাড়ার আইয়ুব ফকিরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হানেফ মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে মাদক বিক্রির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার রাতে গাইদঘাট রেলপাড়া এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় মাদক নির্মূল কমিটির সদস্যরা তাকে ঘেরাও করে আটক করেন।

এ সময় তার দেহ তল্লাশি করে ৬ পিস ইয়াবা, মাদক সেবনের সরঞ্জাম ও পিস্তলের মতো দেখতে একটি গ্যাসলাইটার উদ্ধার করা হয় বলে স্থানীয়রা জানান।

স্থানীয়দের দাবি, আটকের সময় হানেফ মিয়া ওই পিস্তলসদৃশ গ্যাসলাইটার দেখিয়ে গুলি করার হুমকি দেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি (তদন্ত) মো. হিমেল রানা বলেন, স্থানীয়দের মাধ্যমে আটক ব্যক্তির কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুলিশ জানিয়েছে, উদ্ধার করা পিস্তলসদৃশ বস্তুটি আগ্নেয়াস্ত্র নয়, গ্যাসলাইটার বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

চুয়াডাঙ্গায় ৬ পিস ইয়াবাসহ যুবক আটক, পিস্তলসদৃশ গ্যাসলাইটার উদ্ধার

02 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com