মেহেরপুর ডিএসবি অফিস বার্ষিক পরিদর্শন করলেন এসবির ডিআইজি এজাজ আহমেদ

মেহেরপুর জেলা পুলিশের ডিস্ট্রিক্ট স্পেশাল ব্রাঞ্চ (ডিএসবি) অফিসের বার্ষিক পরিদর্শন করেছেন স্পেশাল ব্রাঞ্চ (এসবি), বাংলাদেশ পুলিশের রাজনৈতিক উইংয়ের ডিআইজি জনাব এজাজ আহমেদ, পিপিএম। শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) মেহেরপুর জেলা পুলিশের ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শনে এসে তিনি কার্যালয়ের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে ডিআইজি এজাজ আহমেদ ডিএসবি অফিসের বিভিন্ন কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি গুরুত্বপূর্ণ বিভিন্ন রেজিস্টার, নথিপত্র ও আনুষঙ্গিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে তিনি পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

এ সময় ডিআইজি ডিএসবি অফিসে কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। তিনি দায়িত্ব পালনে পেশাদারিত্ব, সতর্কতা ও আন্তরিকতার ওপর গুরুত্বারোপ করেন। পরিদর্শনকালে মেহেরপুর জেলার পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় ডিআইজি (রাজনৈতিক উইং), এসবি এজাজ আহমেদকে সম্মাননা স্মারক প্রদান করেন।

এ সময় মেহেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, ডিএসবি, মেহেরপুরসহ ডিএসবিতে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

মেহেরপুর ডিএসবি অফিস বার্ষিক পরিদর্শন করলেন এসবির ডিআইজি এজাজ আহমেদ

12 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com