হরিণাকুণ্ডুতে দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার

 হরিণাকুণ্ডু শহরে প্রতিনিধিঃঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার পৌরসভার চটকাবাড়িয়া এলাকায় র‍্যাবের-৬ অভিযানে ১জন দুষ্কৃতকারীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা, কুড়াল, দা, বটি, ছুরিসহ ১ কেজি ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক বেচাকেনা সহ এলাকায় বিশৃঙ্খলা তৈরির চেষ্টায় ১ জন দুষ্কৃতকারী মোছাঃ তাসলিমা খাতুন (৩৭) গ্রেফতার করা হয়। অপরদিকে মুল হোতা সন্ত্রাসী হোসেন আলী পালিয়ে যায়।এদিকে ​র‍্যাব কর্মকর্তারা জানিয়েছেন, পলাতক হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। উদ্ধারকৃত মাদক ও অস্ত্রসহ আসামিদের বিরুদ্ধে হরিণাকুণ্ডু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা হয়েছে। মাদক ও সন্ত্রাস দমনে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও বাহিনীর পক্ষ থেকে জানানো হয়। র‍্যাব সূত্রে জানান,বেশ কিছুদিন গত হয়েছে হরিণাকুণ্ডু থানা বেশ কিছু আলোড়ন সৃষ্টিকারী ঘটনা ঘটেছে। তারই প্ররিপেক্ষিতে র‍্যাব কর্তৃক এই অভিযান। ইতি মধ্যে এই অভিযানের ফলে জনমনে স্বস্তি ফিরে এসেছে।হরিণাকুণ্ডু থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) অসিত কুমার রায় জানান,বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ১টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ র‍্যাবের -৬ নেতৃত্বে ও স্থানীয় পুলিশের একটি যৌথ দল তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ব্যক্তি সহ উদ্ধারকৃত মালামাল হরিণাকুণ্ডু থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং ১৪।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031