১ ডিসেম্বর থেকে কার্যকর পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো, সর্বনিম্ন বেতন ১৭ হাজার টাকা

জাতীয় সংবাদ | ২৫ নভেম্বর ২০২৬

দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করেছে নিম্নতম মজুরি বোর্ড। আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে এ নতুন মজুরি কাঠামো কার্যকর হবে। নতুন কাঠামোতে শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা, যা আগের ১২ হাজার ৫০০ টাকা থেকে ৪ হাজার ৫০০ টাকা বেশি।মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে টানা ১২ ঘণ্টার বৈঠক শেষে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করা হয়। বুধবার (২৫ নভেম্বর) বিষয়টি প্রকাশ্যে আসে।নতুন কাঠামো অনুযায়ী, চতুর্থ গ্রেডের শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১৭ হাজার টাকা, তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডে ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।মজুরি বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। ফলে ভোটের মাধ্যমে সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা নির্ধারিত হয়।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১ ডিসেম্বর থেকে বর্ধিত মজুরি কার্যকর হবে। ডিসেম্বর মাসের বর্ধিত বেতন শ্রমিকেরা জানুয়ারি মাসে পাবেন।উল্লেখ্য, ২০২৩ সালে পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। নতুন সিদ্ধান্তে সেই মজুরি আরও ৩৬ শতাংশ বৃদ্ধি পেল।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

১ ডিসেম্বর থেকে কার্যকর পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো, সর্বনিম্ন বেতন ১৭ হাজার টাকা

25 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com