সিলেটের আবাসিক হোটেল থেকে বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে ও দুই ভাইসহ চারজনকে আটক করেছে পুলিশ।বুধবার (২৫ নভেম্বর) ভোর ৫টার দিকে নগরীর জল্লারপাড় এলাকার গ্র্যান্ড প্যালেস আবাসিক হোটেল থেকে তাঁদের আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন—সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান, তাঁর দুই ভাই আমিনুর রহমান ও আবদুস শুক্কুর এবং টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন।সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপকমিশনার (উত্তর) সাইফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নারী, পুরুষ ও শিশুসহ ১৬ জনের একটি দল হোটেলটিতে ওঠেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর সিলেট মহানগর পুলিশের একটি দল হোটেলটি ঘিরে ফেলে। পরে কোতোয়ালি মডেল থানা ও গোয়েন্দা পুলিশের সদস্যরা হোটেলের বিভিন্ন কক্ষে তল্লাশি চালান।প্রায় পাঁচ ঘণ্টা অভিযান ও পরিচয় যাচাই-বাছাই শেষে বুধবার ভোর ৫টার দিকে চারজনকে আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়।পুলিশ জানায়, হোটেলটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে কক্সবাজারসহ বিভিন্ন স্থানে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে।সিলেট মহানগর পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করার পর তাঁদের আটক করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তাঁদের ব্যবহৃত মোবাইল ফোনের তথ্যও তদন্তের প্রয়োজনে পরীক্ষা করা হতে পারে।এদিকে, সিলেটের আবাসিক হোটেল থেকে সাবেক সংসদ সদস্য বদির পরিবারের সদস্যদের আটকের ঘটনায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। তাঁদের সিলেটে অবস্থানের কারণ এবং মামলাসংক্রান্ত বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

সিলেটের আবাসিক হোটেল থেকে বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

25 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com