নওগাঁ বিল ভবানীপুর টয়লেটের সেপটিক ট্যাংকের মধ্যে থেকে যুবতীর উদ্ধার হওয়া নারীর পরিচয় সনাক্ত

নওগাঁ সদর উপজেলায় ভবানীপুর গ্রামে একটি টয়লেট ট্যাংকের ভিতর থেকে উদ্ধার হওয়া যুবতীর পরিচয় সনাক্ত করা হয়েছে।নিহতের নাম মিতু পারভীন। তিনি মহাদেবপুর উপজেলার শরিফপুর গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে।পুলিশ জানায়, মিতুর প্রথম বিয়ে হয় শিকারপুর গ্রামে শাকিবের সঙ্গে, বিয়ের কিছুদিন পর স্বামী সৌদি আরবে চলে যায়। ওই সংসারে তাদের সাত বছরের একটি সন্তানও রয়েছে। পরবর্তীতে ২০২৪ সালে পরকীয়ার জন্য মিতুর বিয়ের বিচ্ছেদ ঘটে।তারপর শরিফপুর গ্রামে শুভর সঙ্গে বিয়ে হলেও তাদের সংসার এক বছর পর ভেঙে যায়। গত বছর নওগাঁ তিলকপুর গ্রামের রিপন হোসেনের সঙ্গে আবার নতুন করে বিয়ে হয় মিতুর। গত ৪ মাস আগে রিপন ঢাকায় চলে যায়।এরপর গত ডিসেম্বর মাসে মিতু নওগাঁ বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে বাসা ভাড়া নিয়ে একাই বসবাস করতেন।নিহতের বাবা মিরাজুল ইসলাম জানান গত তিন দিন আগে মিতুর সঙ্গে মুঠোফোনে কথা হয়েছিল এরমধ্যে আর কোনো যোগাযোগ হয়নি। মঙ্গলবার দুপুরে নওগাঁর ভবানীপুর গ্রামে একটি টয়লেট টাংকিতে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।এ ঘটনায় নিহতের বাবা সিরাজুল ইসলাম নওগাঁ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (ধর্ষণের পর হত্যার অভিযোগ)।নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ নিয়ামুল হোক জানান ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মনজের হোসেন নামের একজনকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে। ঘটনার মূল হোতা আসামিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031