ভালুকায় মেসার্স আলিফ গ্যাস স্টোরকে ২০ হাজার টাকা অর্থদণ্ড

ময়মনসিংহের ভালুকা উপজেলায় বোতলজাত এলপিজি গ্যাসের মূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি ২০২৬) দুপুরে উপজেলার সিডস্টোর বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে এলপিজি গ্যাসের মূল্য মনিটরিংয়ের অংশ হিসেবে মেসার্স আলিফ গ্যাস স্টোরে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে গ্যাস বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৯ ও ৪০ ধারায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ ও বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031