সদস্যদের মিলনমেলা ও প্রীতিভোজ: গোমস্তাপুরে পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারণ সভা সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে হোগলা দামুস চকপুস্তুম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির ১৮ তম বার্ষিক সাধারণ সভা- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। হোগলা দামুস চকপুস্তুম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির আয়োজনে বুধবার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে চকপুস্তুম মোড় সংলগ্ন এই সভা অনুষ্ঠিত হয়।

সমবায় সমিতির সভাপতি গোলাম মর্তুজার সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) মোঃ আনোয়ার হোসেন,
চাঁপাইনবাবগঞ্জ জেলা সমবায় কর্মকর্তা মোখলেসুর রহমান, গোমস্তাপুর উপজেলা প্রকৌশলী (এলইজিডি) আছাহাবুর রহমান,
গোমস্তাপুর উপজেলা সমবায় কর্মকর্তা সুলতান আলম খান, মল্লিকপুর ইসলামী ব্যাংক শাখা’র পরিচালক নাজমুল হুদা প্রমুখ। সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাকের সার্বিক ব্যবস্থাপনায় ও মোহাম্মদ অকিল আহমেদ সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, সমবায় সমিতির সদস্যবৃন্দরা।

উল্লেখ্য, ৭৫০ জন সমবায় সমিতির সাধারণ সভা সদস্যদের মিলনস্থল যেখানে সমিতির সার্বিক কর্মক্ষমতা, আয়-ব্যয়, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয় যা সমবায় আইন অনুযায়ী নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয় এবং স্বচ্ছতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেখানে সদস্যরা তাদের মতামত প্রদান ও ভোটদানের মাধ্যমে সমিতির পরিচালনায় সরাসরি অংশ নেন ও প্রীতিভোজে অংশগ্রহণ করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031