মাগুরায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

তৌহিদ, মাগুরা: মাগুরা জেলার শালিখা উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয় কর্তৃক অভিযানে ২ টি প্রতিষ্ঠান থেকে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার ০২ ডিসেম্বর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয় কর্তৃক শালিখা উপজেলার শালিখা টেকের বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
বেলা ১১.০০টা থেকে ১.৩০টা পর্যন্ত পরিচালিত অভিযানে ফার্মেসি ও মুদিদোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মেসার্স সবুজ ফার্মেসি নামক ফার্মেসি প্রতিষ্ঠানে তদারকিতে প্রচুর মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ঔষধ পাওয়া যায়, এছাড়া বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ঔষধ কমার্শিয়াল প্যাকেটের মধ্যে লুকিয়ে বিক্রয় করা ও এন্টিবায়োটিকসহ একই প্যাকেটে ভালো ঔষধের মধ্যে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রেখে বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৫ ও ৫১ ধারায় ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়।পরবর্তীতে অপর একটি প্রতিষ্ঠান মেসার্স রোকন মেডিসিন কর্নার নামক প্রতিষ্ঠানে তদারকিতে একই অপরাধ পাওয়া যায়। উক্ত অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০,০০০/- টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এধরণের আইন অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে সবাইকে সতর্ক করা হয়। অভিযানে ০২টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে মোট ৬০,০০০/- টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে অন্যান্য পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় সবাইকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মুল্যতালিকা প্রদর্শন ও ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। বাজারে কেউ যেন অযৌক্তিকভাবে পণ্যের দাম বৃদ্ধি না করে সে বিষয়ে সতর্ক করা হয় এবং সবাইকে নির্দেশনা দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন মাগুরা জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে মত প্রকাশ করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031