আলমডাঙ্গায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস পান্না আকতার যোগদান

আলমডাঙ্গা উপজেলা প্রশাসনে নতুন প্রাণসঞ্চার হতে যাচ্ছে। আগামী ৪ ডিসেম্বর আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগ দিচ্ছেন মিস পান্না আকতার। একই সঙ্গে তিনি আলমডাঙ্গা পৌরসভার প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করবেন। র্তমানে মিস পান্না আকতার চট্টগ্রাম জেলার রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছেন। সততা, দক্ষতা ও প্রশাসনিক নেতৃত্বের জন্য তিনি সহকর্মী ও স্থানীয় প্রশাসনে পরিচিত একটি মুখ। তার আলমডাঙ্গায় পদায়নে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী মহলে আনন্দ ও আশাবাদের পরিবেশ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে প্রশাসনিক কর্মকাণ্ড আরও গতিশীল ও জনবান্ধব হওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে আসছিলেন এলাকাবাসী। মিস আকতারের যোগদানকে কেন্দ্র করে সাধারণ মানুষ আশা করছেন— আলমডাঙ্গা উপজেলা ও পৌরসভা এলাকায় সামাজিক, প্রশাসনিক ও উন্নয়নকাজে নতুন গতি সঞ্চার হবে। বিশেষ করে নাগরিকসেবা বৃদ্ধি, উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি এবং সরকারি সেবার স্বচ্ছতা নিশ্চিত করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে মনে করছেন স্থানীয়রা।এলাকাবাসীর ভাষ্যে— “একজন অভিজ্ঞ ও কর্মঠ প্রশাসকের আগমন আলমডাঙ্গার উন্নয়নকে আরও দ্রুত এগিয়ে নেবে।”

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031