টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবাও নগদ টাকা উদ্ধার

জামাল উদ্দীন : কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ নৌবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) যৌথ অভিযানে ৪০ হাজার পিস ইয়াবা ও নগদ ৬৫ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর সূত্রে জানা গেছে, দেশের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে দায়িত্বপূর্ণ এলাকাসমূহে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে গত ১২ নভেম্বর দিবাগত রাতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার পশ্চিম সাতঘরিয়া পাড়ায় যৌথ অভিযান পরিচালনা করে নৌবাহিনী। অভিযানে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী নুর ইসলামের বাড়িতে তল্লাশি চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৬৫ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। নৌবাহিনী জানায়, নুর ইসলামের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় একাধিক মাদক মামলা রয়েছে। জব্দকৃত ইয়াবা ও নগদ অর্থ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031