গোমস্তাপুরে জোরপূর্বক ধানীজমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভোগদখলীয় ধানীজমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ করেছেন  সালিম সওদাগর নামে এক ভুক্তভোগী। বুধবার(২২অক্টোবর) গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি জানান,উপজেলার রহনপুর ইউনিয়নের নওদা মৌজার ১.২৮ একর ধানীজমি তিনি প্রায় এক বছর যাবত ভোগদখল করে আসছেন।গত ১২ আগস্ট ওই জমিতে ধানচাষ করতে গেলে একই ইউনিয়নের কাজিগ্রামের মৃত দেলশাদ আলী মন্ডলের ছেলে সাইদুর রহমান ফিটুর নেতৃত্বে বেশ কয়েকজন বাধা প্রদান করে। এ ঘটনায় সেদিনই গোমস্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।এরই ধারাবাহিকতায় তারা গত ১৯ অক্টোবর রাতের আঁধারে তার জমির সীমানা হিসেবে দেয়া কাঁটা তার বেড়া তুলে ফেলে। এই ঘটনাকে ভিন্নখাতে প্রবাহের জন্য তাদের নিজেদের মুদিখানার দোকানে বহিরাগত সন্ত্রাসী দ্বারা ভাঙচুর লুটপাট করে আমার উপরে দাই চাপানোর চেষ্টা করছে এবং চাঁপাইনবাবগঞ্জ সদরে মিথ্যা সংবাদ সম্মেলন করেছে আমার বিরুদ্ধে বলে জানান তিনি ,সংবাদ সম্মেলনে তিনি আরও জানান,ওই জমিতে তার রোপণ করা রোপা আমন ধান রয়েছে। যা কর্তন করা নিয়ে তিনি  অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওদুদ আলম জানান মামলা হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

গোমস্তাপুরে জোরপূর্বক ধানীজমি দখলের অভিযোগ

22 October 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com