ময়মনসিংহে কিশোরী ধর্ষণের ঘটনায় স্থানীয়দের হাতে ধর্ষক আটক

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ শহরের গাঙ্গিনারপাড় এলাকায় এক অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে ধর্ষণের অভিযোগে হুমায়ুন (৪৫) নামে এক ব্যক্তিকে স্থানীয়রা আটক করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২১ অক্টোবর ২০২৫) সন্ধ্যার পর হুমায়ুন কিশোরীকে প্রলোভন দেখিয়ে আসাদ মার্কেটের দোতলায় অবস্থিত আসাদ হোটেলে নিয়ে যান। পরে হোটেলের দোতলায় কক্ষে মেয়েটিকে ধর্ষণ করেন।

মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে হুমায়ুনকে হাতেনাতে আটক করে এবং পরে পুলিশে সোপর্দ করে।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শিবিরুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হুমায়ুন ধর্ষণের কথা স্বীকার করেছেন।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং মামলার প্রক্রিয়া চলছে

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031