নওগাঁ জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

উজ্জ্বল কুমার জেলা প্রতিনিধি নওগাঁঃ

”মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার সকাল ১১ টায় নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে একটি শোভাযাত্রার বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, নওগাঁ জেলা প্রশাসক আব্দুল আউয়াল। সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জান্নাত আরা তিথির সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা সিভিল সার্জন ডাঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদুল হক, বিআরটিএ মোটরযান পরিদর্শক আফতাবুল ইসলাম, বাস মালিক সমিতির সভাপতি সৈয়দ রেজাউল মোস্তফা কালিমী বাবু, নিরাপদ সড়ক চাই নওগাঁ জেলা শাখার সভাপতি ও নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি এ.এস.এম রায়হান আলম প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবহন মালিক-শ্রমিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধি ও ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান। আলোচনা সভা শেষে সচেতন মুলক মানসম্মত হেলমেট বিতরণ করা হয়।
নওগাঁ

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

নওগাঁ জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

22 October 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com