“ত্রিশালে ১,৯৫০ পিস ইয়াবা ও ১০ গ্রাম ইয়াবা গুড়াসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ত্রিশালের কুখ্যাত ও তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী আঃ মান্নানকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) বিকালে অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনির নেতৃত্বে ভালুকা উপজেলার সীডস্টোর বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে ত্রিশাল উপজেলার বীররামপুর ভাটিপাড়া এলাকার আঃ মান্নান (৩৫), পিতা আঃ মতিন, মাতা সাফিয়া খাতুনকে ১,৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম ইয়াবা গুড়াসহ আটক করা হয়।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আঃ মান্নান ত্রিশাল থানার একজন কুখ্যাত ও তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে ভালুকা মডেল থানায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আঃ মান্নান এলাকায় ইয়াবা ব্যবসা পরিচালনা করে আসছিল। তার গ্রেফতারে এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয়রা

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031