মা ইলিশ সংরক্ষণে কাউখালীতে প্রস্তুতিমূলক সভা।

মোঃ নুরুজ্জামান খোকন  :পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে,২৫ সেপ্টেম্বর(বৃহস্পতিবার)বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে “মা ইলিশ সংরক্ষণ অভিযান” ২০২৫ উপলক্ষে জনসচেতনতা মুলক আলোচনা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা। এ ছারাও বিশেষ অতিথি হিসেবে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার সোমা সরকার।উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোঃ মাসুম মিয়া। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মতিউর রহমান। ৩নং সদর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান। এস আই মোঃ মাসুদ কাউখালী থানা। সাংবাদিক নুরুজ্জামান খোকন সহ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি-সাধারণ সম্পাদক ও উপজেলার ৫টি ইউনিয়নের ২৫ জন মৎস্যজীবী জেলে প্রতিনিধি উপস্থিত ছিলেন। মা ইলিশ সংরক্ষণ অভিযান আগামী ৪ হইতে ২৫ অক্টোবর, ২০২৫ পর্যন্ত মোট ২২ দিন অভিযান অব্যাহত থাকবে।
বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তা বলেন, এ সময় নদীতে সকল প্রকার মাছ ধরা বন্ধ থাকবে। এছাড়াও কোন প্রকার মাছ ধরা ট্রলার-নৌকা রাখা যাবে না। যদি কোন ব্যক্তি অথবা জেলে এই সময় মাছ আহরণ,ক্রয় বিক্রয় ও সংরক্ষণ করে,তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031