গফরগাঁওয়ে পরিবেশ আইন লঙ্ঘনে ব্যাটারি কারখানায় ১ লাখ টাকা জরিমানা

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করে অনুমোদন ছাড়াই ব্যাটারি উৎপাদন কার্যক্রম চালানোর দায়ে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে প্রশাসন।রবিবার (২১ সেপ্টেম্বর ২০২৫) উস্থি ইউনিয়নে অবস্থিত সানফ্লাওয়ার ব্যাটারিজ লিমিটেডে মোবাইল কোর্ট পরিচালনা করে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন গফরগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমির সালমান রনি। এ সময় প্রতিষ্ঠানটিকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(১) ধারা অনুযায়ী এ দণ্ড দেওয়া হয়।অভিযানকালে দেখা যায়, সরকারি কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই কারখানাটি দীর্ঘদিন ধরে ব্যাটারি উৎপাদন কার্যক্রম চালিয়ে আসছিল। মোবাইল কোর্টের নির্দেশে তাৎক্ষণিকভাবে কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমির সালমান রনি বলেন, “জনস্বার্থে পরিবেশের ক্ষতিকর কার্যক্রমের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031