ভালুকায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আবুল কালাম আজাদ ::  ময়মনসিংহের ভালুকায় ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর ২০২৫) রাত ১১টা ৫ মিনিটে উপজেলার সিটাল এলাকা থেকে তাদের হাতে-নাতে গ্রেফতার করা হয়।

ভালুকা মডেল থানা সূত্রে জানা গেছে, এসআই মোঃ রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করেন।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ শাহজামাল (৪৫), পিতা মৃত রমজান আলী, সাং: সিটাল এবং মোঃ কামরুল হাসান (২৫), পিতা মৃত বাবুল মিয়া, সাং: আউলিয়ারচালা, উভয়েই ভালুকা উপজেলার বাসিন্দা।

অভিযানকালে তাদের কাছ থেকে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার ওজন ৬.৫ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ১৯ হাজার ৫০০ টাকা।

এ ঘটনায় আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর অধীনে ভালুকা মডেল থানায় একটি মামলা (মামলা নং-১৮, তারিখ-১০/০৯/২০২৫, ধারা-৩৬(১) সারণির ১০(ক)) দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031