আশুলিয়ায় জুয়ার আসর থেকে তাস ও নগদ টাকাসহ ৫ জন গ্রেপ্তার

সাভারঃ আশুলিয়ায় বাইপাইল শান্তিনগর এলাকার জুয়ার আসরে অভিযান চালিয়ে ৫ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। এ সময় ওই আসর থেকে জুয়া খেলার তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়।বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়।এর আগে মঙ্গলবার রাত ১২টার দিকে আশুলিয়ার বাইপাইল শান্তিনগর এলাকার মাহমুদুলের বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।গ্রেপ্তারকৃতরা হলো- জামালপুর জেলার মাদারগঞ্জ থানার তেগরিয়া এলাকার মৃত আমিনুল ইসলামের ছেলে মোঃ সোহেল (৩৬), নেত্রকোনা জেলার সদর থানার ষাটকাহন এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে মোঃ রফিক (৩২), নাটোর জেলার বাগাতিপাড়া থানার শরানপুর আহসান আলী প্রামাণিকের ছেলে সুমন আলী (৩০), টাঙ্গাইল জেলার মধুপুর থানার দানববান্ধা এলাকার শাহাবুদ্দিনের ছেলে মতিন (৫০) ও আশুলিয়ার এনায়েতপুর এলাকার আলমগীরের ছেলে সোহেল রানা (৩৮)। পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার বাইপাইল শান্তিনগর এলাকার মাহমুদুলের বাড়ির উঠানে জুয়ার আসর চলছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ জুয়ারিকে আটক করা হয়। এ সময় ওই আসর থেকে নগদ ৩ হাজার ৩৯০ টাকাসহ তিন বান্ডিল খোলা তাস ও তিন বান্ডিল অব্যহৃত নতুন তাস উদ্ধার করা হয়। এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বলেন, আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ (বুধবার) দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

আশুলিয়ায় জুয়ার আসর থেকে তাস ও নগদ টাকাসহ ৫ জন গ্রেপ্তার

11 September 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com