বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ববি ছাত্রদলের উদ্যোগে ‘মজা পুকুর’ সংস্কার

ববি প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ক্যাম্পাসের সম্মুখে অবস্থিত অবহেলিত ‘মজা পুকুর’ সংস্কার করেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দিনব্যাপী চলা এ কর্মসূচিতে অংশ নেন শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দীর্ঘদিন ধরে কচুরিপানায় ঢেকে থাকা ও ব্যবহার অনুপযোগী হয়ে পড়া এ পুকুর সংস্কারের ফলে নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। কচুরিপানায় ঢাকা এ জলাধার দীর্ঘদিন ধরে বিষাক্ত প্রাণীর অভয়ারণ্যে পরিণত হয়ে শিক্ষার্থী ও স্থানীয়দের জন্য ভোগান্তির কারণ হয়ে উঠেছিল।

শাখা ছাত্রদলের সাবেক সদস্য মোশাররফ হোসেন বলেন,এই কর্মসূচি আমাদের ঐক্য ও দায়বদ্ধতার প্রতীক। প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা অঙ্গীকার করছি—দেশ ও মানুষের জন্য ইতিবাচক পরিবর্তন আনতে ছাত্রদল সবসময় এগিয়ে থাকবে। সামাজিক ও মানবিক উদ্যোগের মাধ্যমেই ছাত্রদল জনগণের আস্থার সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হবে।

শাখা ছাত্রদলের সাবেক ক্রিড়া সম্পাদক মোহাম্মদ সিহাব বলেন,আজকের পুকুর সংস্কার কর্মসূচি কেবল পরিবেশ রক্ষার উদ্যোগ নয়, এটি আমাদের দায়িত্ববোধ ও সচেতনতার প্রতিফলন। ছাত্রদলের এই আয়োজন প্রমাণ করে রাজনৈতিক কর্মকাণ্ড সমাজসেবা ও ইতিবাচক পরিবর্তনের হাতিয়ারও হতে পারে। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

কর্মসূচিতে উপস্থিত শাখা ছাত্রদলের সাবেক সমাজসেবা সম্পাদক জাহিদ সাকিন বলেন,বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে সামাজিক দায়িত্ববোধ থেকে আমরা এ উদ্যোগ নিয়েছি। এর মাধ্যমে আমরা বার্তা দিতে চাই দেশ ও মানুষের কল্যাণে ছাত্রদল সবসময় পাশে থাকবে

সংস্কার কার্যক্রম শেষে ছাত্রদলের নেতাকর্মীরা পুকুরপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন। এ সময় উপস্থিত ছাত্রদলের নেতাকর্মীরা জানান, এ ধরনের সামাজিক কার্যক্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সুন্দর, প্রাণবন্ত ও পরিবেশবান্ধব রাখার উদ্যোগ অব্যাহত থাকবে

সর্বশেষ খবর