“বাকৃবি শিক্ষার্থীদের হল ছাড়তে অস্বীকৃতি, প্রশাসনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আবাসিক হল বন্ধের নির্দেশ প্রত্যাখ্যান করেছেন। সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) সকালে তারা ঘোষণা দেন, কোনো পরিস্থিতিতেই তারা হল ছাড়বেন না।

শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অন্যায় এবং একতরফা। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন—কোনো শিক্ষার্থী হল ত্যাগ করবে না, এমনকি নারী শিক্ষার্থীদেরও হলে থেকে আন্দোলনে অংশ নিতে আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে, ছেলেরা রাজপথে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন।

পশুপালন অনুষদের শিক্ষার্থী হিমেল বলেন, সকাল ৮টার পর শিক্ষার্থীরা মার্কেটে সমবেত হবেন এবং সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। তিনি আরও জানান, “আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কঠোর আন্দোলন চলবে। আজ বাকৃবিতে ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি পালিত হবে। কোনো ফ্যাকাল্টিতে ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হবে না এবং একাডেমিক কার্যক্রম সম্পূর্ণ স্থগিত থাকবে।”

এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রক্টরিয়াল বোর্ডের পদত্যাগেরও দাবি জানান।

এর আগে, রবিবার (৩১ আগস্ট) সকাল ১১টায় অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠকের পর রাতে জরুরি সিন্ডিকেট সভায় বাকৃবিকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। সেই সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার সকাল ৯টার মধ্যে সকল শিক্ষার্থীকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত জানানো হয়

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031