“ময়মনসিংহে বিটিভির ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ‘নতুন কুঁড়ি-২০২৫’ প্রস্তুতি সভা”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহে বাংলাদেশ টেলিভিশনের দেশব্যাপী জনপ্রিয় শিশু-কিশোর প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি-২০২৫’ আয়োজন উপলক্ষে প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ আগস্ট ২০২৫) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান নির্বাহী মঈনুর রহমান মোল্লা।

প্রধান অতিথি বলেন, “নতুন কুঁড়ি শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি আগামী প্রজন্মের সাংস্কৃতিক বিকাশের অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। ময়মনসিংহের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এ আয়োজনে নতুন মাত্রা যোগ করবে।”

সভায় অনুষ্ঠানের সফল আয়োজন নিশ্চিত করতে বিভিন্ন প্রস্তুতিমূলক দিক নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্টরা জানান, ময়মনসিংহ অঞ্চলের প্রতিভাবান শিশু-কিশোরদের অংশগ্রহণে এ আয়োজনকে প্রাণবন্ত করে তোলা হবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, “ময়মনসিংহে অনেক ট্যালেন্ট আছে। প্রতিটি শিশুর মধ্যেই লুকিয়ে আছে অসীম সম্ভাবনা। নতুন কুঁড়ির মাধ্যমে সেই সম্ভাবনাকে বিকশিত করার সুযোগ তৈরি হচ্ছে। আমার বিশ্বাস ময়মনসিংহ সারা বাংলাদেশের মধ্যে সেরা হবে।” জেলা প্রশাসন এ আয়োজন সফল করতে সর্বাত্মক সহযোগিতা করবে বলেও তিনি আশ্বাস দেন।

সভায় জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, সংস্কৃতি অঙ্গনের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031