বারহাট্টায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা, আটক এক

মনির হোসেন: নেত্রকোনার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের ফকিরা বাজার এলাকায় অবৈধ বালু খেকোদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৯ আগস্ট) সকাল ৭টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ খবিরুল আহসান।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ফকিরা বাজার–বারই তাতীয়র নদী থেকে গভীর রাতে বলগেট ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছিল একটি প্রভাবশালী চক্র। এর ফলে কোটি টাকা ব্যয়ে নির্মিত নদীরক্ষা বাঁধ প্রকল্প হুমকির মুখে পড়েছে। পাশাপাশি বারই তাতীয়রসহ আশপাশের কয়েকটি গ্রাম নদীভাঙনের ঝুঁকিতে রয়েছে।

অভিযোগ রয়েছে, ড্রেজার মালিকরা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে এ অবৈধ বালু ব্যবসা চালিয়ে আসছে। গত জুলাই মাসে বারই তাতীয়র গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাদীস গ্রামবাসীর স্বাক্ষরসহ সেনাবাহিনী ক্যাম্প ও উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

এরই ধারাবাহিকতায় সেনাবাহিনী, ডিএসবি ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে রায়পুর ইউনিয়নের ফকিরা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বলগেট নৌকা থেকে বালু খালাস করতে থাকা শ্রমিকদের হাতেনাতে আটক করা হয়। তবে কয়েকজন শ্রমিক পালিয়ে যায়। পরে মানিক মিয়া নামে একজনকে আটক করা হয়।

নৌকার প্রকৃত মালিকানা জানতে চাইলে তিনি তা প্রকাশ করেননি। পরবর্তীতে ইউএনও খবিরুল আহসান নৌকাটি জব্দ করেন এবং আটক মানিক মিয়াসহ ফকিরা বাজার পুলিশ ফাঁড়ির এসআই আনিসুর রহমানের কাছে হস্তান্তর করেন। ঘটনাস্থলেই এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

বারহাট্টায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা, আটক এক

20 August 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com