আশুলিয়ায় বৈষম্যবিরোধী মামলায় কৃষক লীগ নেতা গ্রেপ্তার

মোঃ মনির মন্ডল,সাভারঃ আশুলিয়ায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী মামলায় মনির বেপারী (৩৮) নামের এক ইউনিয়ন কৃষকলীগের নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

রবিবার (১৭ আগস্ট) সন্ধ্যার দিকে আশুলিয়ার গণকবাড়ী ডিইপিজেড এলাকার হাশেম প্লাজা মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারৃকত সে আশুলিয়ার গোপালবাড়ি এলাকার মৃত আনছার বেপারীর ছেলে এবং ধামসোনা ইউনিয়ন কৃষক লীগের যুগ্ম-আহবায়ক বলে জানা যায়।

থানা পুলিশ জানায়, রবিবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশুলিয়ার গণকবাড়ী ইপিজেড এলাকার হাশেম প্লাজা মার্কেটের সামনে থেকে মনির বেপারী নামের এক কৃষক লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছর ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর থেকে সে আত্মগোপনে ছিল বলে জানায় থানা পুলিশ।

এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ জানান, গ্রেপ্তার কৃষক লীগ নেতাকে সোমবার সকালে আদালতে পাঠানো হবে

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031