
মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি::
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জামালগঞ্জ উপজেলা শাখার ২নং জামালগঞ্জ সদর ইউনিয়নের উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ আগস্ট) দুপুর ২টায় মান্নানঘাটে আয়োজিত এ সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনাজ্জির হোসেন। প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম।
বক্তব্যে জাহাঙ্গীর আলম বলেন— “তারেক জিয়া বলেছিলেন, আমাদের অদৃশ্য শক্তির সাথে যুদ্ধ করতে হবে। আজ সেই লড়াই চলছে। স্বেচ্ছাসেবক দলে কোনো ফ্যাসিস্টের স্থান নেই। যদি কেউ ফ্যাসিস্টদের নিয়ে কমিটি গঠনের চেষ্টা করে, তার দায়ভার উপজেলা কমিটিকে বহন করতে হবে।”
তিনি আরও জানান, প্রতিটি ইউনিয়নে আহ্বায়ক, সদস্য সচিব ও ৯ জন যুগ্ম আহ্বায়কসহ ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ওয়াহিদুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জায়েদ আহমদ।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন:
জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুহেল মিয়া ও শাহাজান মিয়া, জেলা যুবদলের সমাজকল্যাণ সম্পাদক মঈনুদ্দিন আহমেদ রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক সাদিকুর রহমান চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আহমেদ জাকি,
সুনামগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহিম উদ্দিন, তাহিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য হাফেজ আব্দুল কাইয়ুম সৌরভ
এছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান আদিল, ইয়াছিন আলী, কামাল হোসেন, ইকবাল হোসেন, নজরুল ইসলাম ও দ্বীন ইসলাম স্বপন বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বিএনপি ও অঙ্গসংগঠনের দুঃসময়ে যারা নির্যাতিত হয়েছেন, তাদের যথাযথ মূল্যায়নের ভিত্তিতেই ভবিষ্যতের ইউনিয়ন কমিটি গঠন করতে হবে। আওয়ামী লীগ ঘেঁষা বা ফ্যাসিস্টদের সাথে সম্পৃক্ত কোনো ব্যক্তিকে কমিটিতে রাখা যাবে না বলেও তারা দাবি জানান।
অনুষ্ঠানে জামালগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।










