লক্ষীপুর জেলার ২ বাসিন্দাকে পেকুয়ায় কম্বল মুড়ানো অস্ত্রসহ আটক

জামাল উদ্দীন: কক্সবাজারের পেকুয়ায় অস্ত্রসহ দুজনকে আটক করার দাবি করেছে পুলিশ। রবিবার (১৭ আগস্ট) সকালে উপজেলার টৈটং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সংলগ্ন এলাকা থেকে পেকুয়া থানার একটি টিম তাদের আটক করে৷
আটককৃতরা হলেন, লক্ষীপুর জেলার মোঃ মিজানের পুত্র রবিউল হাসান (১৭) এবং একই জেলার ইলিয়াছ হোসেনের পুত্র হৃদয় হোসেন (২২)।
পুলিশ জানিয়েছে, পেকুয়া থানার এসআই সুনয়ন বড়ুয়ার নেতৃত্বে পেকুয়া থানার একটি টিম অবৈধ অস্ত্র ও মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আঞ্চলিক সড়কের টৈটং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের সামনে থেকে দুজনকে আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছ থেকে কম্বল মোড়ানো তিনটি অস্ত্রও উদ্ধার করেছে পুলিশ।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র চালানের খবর পেয়ে পেকুয়া থানা পুলিশের একটা টিম অভিযান পরিচালনা করে তিনটি অস্ত্রসহ দুজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হবে

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031