গাজীপুরের পূবাইলে ঝুটের গুদামে আগুন

সুব্রত চন্দ্র দাস (গাজীপুর প্রতিনিধি):

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৩৯ নং ওয়ার্ডের হায়দ্রাবাদ এলাকায় ঝুটের গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে তিনটি গুদামসহ গুদামের মালামাল পুড়ে যায়। খবর পেয়ে টঙ্গী এবং জয়দেবপুর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তিন ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।
শনিবার মধ্যরাতে
পূবাইলের হায়দারাবাদ এলাকায় ঝুটের গুদামে এ অগ্নিকাণ্ড ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (ডিএডি) মোহাম্মদ মামুন বলেন, ‘ঝুট ব্যবসায়ী কাইয়ুমের গুদাম থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। স্থানীয়রা প্রথমে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে পাশের আব্দুল আজিজ এবং মিজানের গুদামে আগুন ছড়িয়ে পড়লে তারা ফায়ার সার্ভিসে খবর দেয়।’
তিনি আরও বলেন, ‘খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি এবং জয়দেবপুর ফায়ার সার্ভিসের ২টিসহ পাঁচটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। ততক্ষণে আগুনে তিনটি ঝুট গুদামের বেশিরভাগ মালামাল পুড়ে যায়। ঝুট গুদামের ভেতরে প্লাস্টিক ধরনের ফেব্রিকসসহ দাহ্যপদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।’
ফায়ার সার্ভিসের কর্মীরা তিন ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তিনি জানাতে পারেননি

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031