পাঁচবিবিতে আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ আবু সুফিয়ান মুক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ

পাঁচবিবিতে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে এবং ইসলামীক এডুকেশন সোসাইটির আয়োজনে “জাতীয় মেধাবৃত্তি-২০২৫” বাস্তবায়ন জন্য এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগস্ট (শনিবার) বিকাল ৪টা ৩০ মিনিটে পাঁচবিবি ডিগ্রি কলেজের হলরুমে অনুষ্ঠিত এ সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক নেতৃবৃন্দ এবং শিক্ষানুরাগীরা অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন পাঁচবিবি উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি, মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট আলেম মাওলানা আবুল বাশার ও সঞ্চালনায় ছিলেন উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সেক্রেটারি মাওলানা ছামসুল আলম মাস্টার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ।

তিনি তার বক্তব্যে বলেন- শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত আদর্শ মানুষ গঠন। কেবল পাস-ফেল নির্ভর শিক্ষা নয়, বরং নৈতিকতা, মেধা ও মূল্যবোধের বিকাশ ঘটিয়ে জাতিকে এগিয়ে নিতে হবে। জাতীয় মেধাবৃত্তি একটি সময়োপযোগী পদক্ষেপ, যা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও প্রতিযোগিতার মানসিকতা তৈরি করবে।

তিনি শিক্ষক সমাজকে শিক্ষার্থীদের মানসম্মত ও নৈতিক ভিত্তির শিক্ষা প্রদানে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
জয়পুরহাট জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ও পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের প্রধান উপদেষ্টা, বিশিষ্ট সমাজ সেবক ডাঃ মোঃ সুজাউল করিম।

তারা বলেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর। শিক্ষা শুধু চাকরির উপায় নয়, বরং আদর্শ জীবনের ভিত্তি গঠনের মাধ্যম। মেধাবৃত্তি কার্যক্রম শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রতিযোগিতা ও আগ্রহ সঞ্চার করবে।

সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক পরিষদের জেলা সভাপতি মোঃ আসাদুজ্জামান মুকুল,বাংলাদেশ কিল্ডারগার্টেন শিক্ষক পরিষদের জেলা সভাপতি মোঃ আবু সুফিয়ান মুক্তান।,তারা তাঁদের বক্তব্যে বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি মানসিক ও চারিত্রিক উন্নয়নেও শিক্ষকরা যেন ভূমিকা রাখেন, সেটিই সময়ের দাবি।

শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পাঁচবিবি ছমিরুননেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তা বানু,
রামভদ্রপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদেব চন্দ্র দাস,বালিঘাটা আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা জয়নাল আবেদীন।

তারা বলেন, জাতীয় মেধাবৃত্তি-২০২৫ কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে পড়ালেখার আগ্রহ বৃদ্ধির পাশাপাশি নৈতিক উন্নয়নেও ভূমিকা রাখবে।

সভা শেষে অংশগ্রহণকারীদের মাঝে মেধাবৃত্তি কার্যক্রমের বিস্তারিত তথ্য প্রদান করা হয় এবং প্রত্যেক প্রতিষ্ঠানে প্রচার ও রেজিস্ট্রেশনের আহ্বান জানানো হয়।

শিক্ষার গুণগত মানোন্নয়ন ও ছাত্র-ছাত্রীদের সম্ভাবনার দুয়ার খুলে দিতে এই ধরনের মতবিনিময় সভাকে সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে মন্তব্য করেছেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031