আমিন আমিন ধ্বনীতে কান্নায়, এতিমের মুখে হাসি—কালীগঞ্জে হৃদয় ছুঁয়ে যাওয়া মিলাদ মাহফিল

মো: মুক্তাদির হোসেন : যেখানে মৃত্যু আছে, সেখানে থাকে প্রার্থনা। যেখানে অসুস্থতা, সেখানে থাকে আশাবাদ। আর যেখানে মানবতা, সেখানে ভালোবাসা কখনো মরে না। এমনই এক মানবিক সকাল ও হৃদয়স্পর্শী বিকেল দেখা গেল গাজীপুরের কালীগঞ্জ উপজেলার চৌড়া আগুনিয়াবাড়ি গ্রামে।বিমান দুর্ঘটনায় অকালে ঝরে যাওয়া তরুণ প্রাণদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং দীর্ঘ সময় ধরে শয্যাশায়ী থাকা গণতন্ত্রের আপসহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় চৌড়া আগুনিয়াবাড়ি যুব উন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থা আয়োজন করে এক দোয়া ও মিলাদ মাহফিল। কিন্তু এই আয়োজন ছিল কেবল দোয়ার সীমাবদ্ধ গণ্ডিতে আটকে থাকা কোনো প্রথাগত আয়োজন নয়—এটি ছিল হৃদয়ের কান্না, সমাজের দায়বদ্ধতা আর ভালোবাসার এক বাস্তব চিত্র।
এই মাহফিলের সবচেয়ে হৃদয়ছোঁয়া অংশ ছিল আশপাশের এতিমখানার শতাধিক শিশুর হাতে তবারক ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মিলাদের দরখাস্ত যখন আকাশে উঠছিলো, তখন মাটিতে হাসছিলো কিছু অবুঝ মুখ—যাদের অনেকেরই নিজের নামটা ডাকতে কেউ থাকে না, তবু সেদিন তারা পেয়েছিল আদর, ভালোবাসা আর সম্মানের স্পর্শ। অনুষ্ঠানটি উদ্বোধন করেন কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র লুৎফর রহমান। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন পৌর বিএনপির আহব্বায়ক সদস্য রুহুল আমিন মোল্লা, কালীগঞ্জ উপজেলা জাসাসের সদস্য সচিব শাহাদাৎ হোসেন মিঠু, কালীগঞ্জ পৌর জাসাসের আহব্বায়ক আকতার হোসেন আকন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চৌড়া আগুনিয়াবাড়ি যুব উন্নয়ন ও সমাজ কল্যান সংস্থার প্রধান উপদেষ্টা আখতারুজ্জামান খান (আতিক)। সঞ্চালনায় ছিলেন চৌড়া আগুনিয়াবাড়ি যুব উন্নয়ন ও সমাজ কল্যান সংস্থার উপদেষ্টা পনির খন্দকার। সাবির্ক তত্বাবধানে ছিলেন মোঃ আকু হারিছ এবং সার্বিক সহযোগীতায় ছিলেন চৌড়া আগুনিয়াবাড়ি যুব উন্নয়ন ও সমাজ কল্যান সংস্থার সভাপতি মোবারক হোসেন মৃধা। এই শিশুদের হাসিমুখই যেন হারিয়ে যাওয়া প্রাণগুলোর আত্মার প্রশান্তি হয়ে উঠুক। খালেদা জিয়ার সুস্থতা হোক নতুন সকাল। আমাদের আজকের কান্না যেন আগামীকাল ভালোবাসা হয়ে ফিরে আসে বলে উল্লেখ করেন সংশ্লিষ্ঠরা। এই মিলাদ মাহফিল শুধু একটি আয়োজনে সীমাবদ্ধ নয়, এটি হয়ে থাকবে ভালোবাসা, দুঃখ, প্রার্থনা ও মানবতার এক চিরস্মরণীয় দলিল।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031