আলমডাঙ্গার খাসকররা ইউনিয়ন জামায়াতের জরুরি সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গার খাসকররা ইউনিয়ন জামায়াতের জরুরি সভা অনুষ্ঠিত: ৫ আগস্টের গণমিছিল সফল করতে নির্দেশনা

খাসকররা, আলমডাঙ্গা (১ আগস্ট): বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত আগামী ৫ আগস্টের দেশব্যাপী গণমিছিল কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মাগরিবের নামাজের পর ইউনিয়নের জামায়াত কার্যালয়ে এ সভা হয়।

সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার আমীর প্রভাষক শফিউল আলম বকুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মানবসম্পদ বিষয়ক সম্পাদক শফিউজ্জামান মিঠু, মাওলানা জামিরুল ইসলাম ও মাওলানা সমিরুল ইসলাম।

বক্তারা ৫ আগস্টের কেন্দ্রঘোষিত গণমিছিল কর্মসূচি সফল করতে করণীয় নির্ধারণ ও প্রস্তুতির দিকনির্দেশনা প্রদান করেন। তারা বলেন, এই গণমিছিল সরকারের অন্যায়, দুর্নীতি ও দমন-পীড়নের বিরুদ্ধে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারা আরও বলেন, সংগঠনের মানোন্নয়ন, সাংগঠনিক কাঠামো মজবুতকরণ এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নজুড়ে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করা জরুরি।

সভায় সভাপতিত্ব করেন খাসকররা ইউনিয়ন জামায়াতের আমীর অর রশিদ।

সর্বশেষ খবর