
তৌহিদ, মাগুরা :জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা -২০২৫ এর অংশ হিসেবে ‘২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ প্রতিযোগীডায় খুলনা বিভাগে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা দ্বিতীয় স্হান লাভ করেছে। এর ফলে উক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরবর্তীতে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ অর্জন করেছে। শিক্ষার্থীদের এ সাফল্য মাগুরা জেলার জন্য গর্বের ও অত্যান্ত আনন্দের। ইতিমধ্যে এ প্রতিষ্ঠানের প্রতিযোগী শিক্ষার্থী, শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলকে মাগুরা জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
ভিউ: 216









