বাবুখালীতে জাগ্রত বাবুখালীর আয়োজনে দিনব্যাপী বিজ্ঞান মেলা

লিমন মহাম্মদপুর প্রতিনিধি:

মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আজ সারাদিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে বিজ্ঞান মেলা। জাগ্রত বাবুখালীর আয়োজনে আয়োজিত এ মেলায় মাদ্রাসার ক্ষুদে বিজ্ঞানীরা তাদের নিজ হাতে তৈরি বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প ও মডেল প্রদর্শন করছে।

মেলায় শিক্ষার্থীদের উদ্ভাবিত বৈজ্ঞানিক মডেল ও প্রজেক্টগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল—সৌরচালিত গাড়ি, স্মার্ট হোম সিস্টেম, জলদূষণ প্রতিরোধ যন্ত্র, পরিবেশবান্ধব কুলার ইত্যাদি। এসব উদ্ভাবনের মাধ্যমে শিক্ষার্থীরা বিজ্ঞানের বিভিন্ন ধারণা বাস্তবভাবে উপস্থাপন করে দর্শনার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা এই ধরনের উদ্যোগকে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031