“ময়মনসিংহে ‘জুলাই স্মারক গ্রন্থ’ উন্মোচন, ইতিহাস ও আত্মত্যাগের সাহসী দলিল”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের গৌরবোজ্জ্বল অধ্যায় “জুলাই গণঅভ্যুত্থান”-এর স্মৃতি সংরক্ষণ ও নতুন প্রজন্মের মাঝে ইতিহাস তুলে ধরতে ময়মনসিংহে উন্মোচন করা হয়েছে ‘জুলাই স্মারক গ্রন্থ’।

বৃহস্পতিবার (৩১ শে জুলাই ২০২৫) বিকেলে নগরীর ঐতিহাসিক টাউন হলের ‘জুলাই চত্বর’ মুক্ত মঞ্চে ‘জুলাই স্মৃতি সংসদ’-এর আয়োজনে এই গ্রন্থের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুলাই স্মৃতি সংসদের সভাপতি কামরুল হাসান মিলন। প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুফিদুল আলম ও অতিরিক্ত পুলিশ সুপার সোহরোয়ার্দী হোসেন।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশে রাষ্ট্রীয় দমন-পীড়নের বিরুদ্ধে এক দুর্দমনীয় ছাত্র-তরুণদের প্রতিরোধ। এই আন্দোলনের শহীদরা শুধু ব্যক্তি ছিলেন না, বরং তারা হয়ে উঠেছিলেন স্বাধীনতা, গণতন্ত্র ও মুক্তচিন্তার প্রতীক।
তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে এই অধ্যায় অবহেলিত ছিল, বিকৃত ইতিহাসের আড়ালে চাপা পড়ে ছিল সত্য। ‘জুলাই স্মারক গ্রন্থ’ প্রকাশ সেই বিস্মৃত অধ্যায়কে নতুন করে মূল্যায়নের এক সাহসী পদক্ষেপ।

অনুষ্ঠানে শহীদ সাগরের পিতা আসাদুজ্জামান আসাদ এবং শহীদ মাহিনের পিতা জামিল হোসেন স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শুরুতেই শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এই গ্রন্থ প্রকাশ শুধু একটি অনুষ্ঠান নয়, বরং একটি প্রজন্ম থেকে আরেক প্রজন্মে সাহস, আদর্শ ও ইতিহাস হস্তান্তরের প্রতীক হয়ে উঠেছে বলে মন্তব্য করেন আয়োজকরা

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031