১ আগস্ট জাতীয় সেমিনার সফল বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

‘জুলাই’২৪ এর গণঅভ্যুত্থান: প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক আলোচনা ও ‘২য় স্বাধীনতার শহীদ ও আহত যারা’ বইয়ের ইংরেজি ও আরবি সংস্করণের মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত জাতীয় সেমিনার বাস্তবায়ন কমিটির এক প্রস্তুতি সভা ৩১ জুলাই বৃহস্পতিবার সকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। জাতীয় সেমিনার সর্বতোভাবে সফল করতে সভায় সেমিনারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়া হয়।সভায় উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আবদুল হালিম, এড. এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের নায়েবে আমীর এড. ড. হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, সহকারী সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাত এবং ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসাইন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031