সাংবাদিকতায় সম্মাননা অর্জন নুরুল হুদা বাবু 

পিরোজপুর প্রতিনিধিঃ–

জেলা প্রেসক্লাব পিরোজপুর এর সহ-সভাপতি সাংবাদিক নুরুল হুদা বাবুকে সম্মাননা দিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য তাকে এ সম্মাননা দেওয়া হয়।

৩০ জুলাই (বুধবার) বিকেলে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উক্ত সম্মাননা প্রদান করা হয়। এ সময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, বিএমএসএফ এর সহ-সভাপতি মোফাজ্জল হোসেন,সহ-সভাপতি জহুরুল হক এর উপস্থিতিতে সাংবাদিক নুরুল হুদা বাবুর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

কলম যোদ্ধা নুরুল হুদা বাবু বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায় ১৯৯২ সালে চাকুরী বার্তা পত্রিকায় শিক্ষানবিশ রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন। বর্তমানে তিনি কাউখালী বার্তার সহকারি সম্পাদক ও ব্যবস্থাপক এবং অনলাইন নিউজ পোর্টল নিউজ ৫২ বাংলার প্রকাশক ও সম্পাদকের সম্মানের সহিত দায়িত্ব পালন করছেন।

নুরুল হুদা বাবু (বিএমএসএফ) এর কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক,বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের সহ-সভাপতি,পিরোজপুর জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কাউখালী শাখার উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।
বর্তমানে কলম যোদ্ধা হিসেবে নিরপেক্ষ ও একজন সাহসী সাংবাদিক। অন্যায়ের কাছে কোনদিন মাথানত করেন নি। সাংবাদিকতা পেশায় তিনি আপোষ বা দালালী কিংবা লেজুড়ভিত্তি পছন্দ করেন না। প্রতিবাদী সাংবাদিকদের প্রতীক তিনি। কোন সাংবাদিক নির্যাতিত হলে (বিএমএসএফ) এর পতাকা তলে ছুটে চলেন দেশের বিভিন্ন প্রান্তে

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031