ভালুকায় সড়কে প্রাণ হারালেন পথচারী নবী হোসেন — অজ্ঞাত গাড়ির চাপায় মর্মান্তিক মৃত্যু

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:ময়মনসিংহের ভালুকায় অজ্ঞাত একটি গাড়ির চাপায় নবী হোসেন (৪৪) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। বুধবার (৩০ জুলাই ২০২৫) রাতে উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের বর্তা গ্রামে ভালুকা-মল্লিকবাড়ি সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত নবী হোসেন একই গ্রামের বাসিন্দা আবুল হোসেনের ছেলে।স্থানীয়রা জানান, রাতের দিকে নবী হোসেন রাস্তার পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় হঠাৎ একটি অজ্ঞাত যানবাহন তাকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে নবী হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গোবিন্দ চন্দ্র জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘাতক যানবাহন শনাক্তে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031