“আমি যদি চিকিৎসার জন্য বিদেশে যাই, তবে দেশের সাধারণ মানুষের এদেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থা নষ্ট হয়ে যাবে”- আমিরে জামায়াত

গতকাল বুধবার আমিরে জামায়াত ইউনাইটেড হাসপাতালে গিয়েছিলেন এনজিওগ্রাম করার জন্য। মূলত হার্টে রিং পরানোর উদ্দেশ্যেই যাওয়া। কিন্তু পরীক্ষার পর জানা যায়, তার হার্টে ৫টি ব্লক।

খবর শুনে প্রায় একশত হৃদরোগ বিশেষজ্ঞসহ চিকিৎসক হাসপাতালে ছুটে আসেন। জরুরি ভিত্তিতে বোর্ড গঠন করে সিদ্ধান্ত নেওয়া হয়, উন্নত চিকিৎসার জন্য উনাকে সিঙ্গাপুরে নেওয়া হবে।

তবে আমিরে জামায়াত স্পষ্ট ভাষায় বলেন,
“আমি যদি চিকিৎসার জন্য বিদেশে যাই, তবে দেশের সাধারণ মানুষের এদেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থা নষ্ট হয়ে যাবে। আমি দেশের ডাক্তারদের হাতেই চিকিৎসা নিতে চাই, ইনশাআল্লাহ।”

আগামী শনিবার ইউনাইটেড হাসপাতালেই তার ওপেন হার্ট সার্জারি হওয়ার কথা রয়েছে।

বর্তমানে তার সার্জারির জন্য প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। জামায়াত নেতার পরিবার দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছে।

প্রসঙ্গত, গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। প্রথমবার পড়ে যাওয়ার কিছুক্ষণ পর নেতাকর্মীদের সহযোগিতায় ফের উঠে দাঁড়ান তিনি। আবার বক্তব্য শুরু করেন। কয়েক মুহূর্ত পরই ফের মঞ্চে পড়ে যান তিনি। দ্বিতীয় দফায় পড়ে যাওয়ার কিছু সময় পর মঞ্চে বসেই বক্তৃতা করেন তিনি।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

“আমি যদি চিকিৎসার জন্য বিদেশে যাই, তবে দেশের সাধারণ মানুষের এদেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থা নষ্ট হয়ে যাবে”- আমিরে জামায়াত

31 July 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com