নেত্রকোনার পূর্বধলায় বিএনপির ঐক্যের ডাক: বিভাজন ভুলে দলের স্বার্থে কাজ করার আহ্বান

সাগর আহমেদ জজ ; নেত্রকোনার পূর্বধলায় বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নেতাকর্মীদের মধ্যে বিদ্যমান বিভাজন নিরসনের এবং সাংগঠনিক অবকাঠামোকে সুসংগঠিত করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ রাবিয়া আলী ঐক্যর ডাক দেন।
বুধবার (৩০ জুলাই) সাবেক সংসদ সদস্য মরহুম ডা. মোহাম্মদ আলী’র বাসভবনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় নেতাকর্মীদের মধ্যে বিদ্যমান বিভাজন নিরসনের এবং সাংগঠনিক অবকাঠামোকে সুসংগঠিত করা এবং বিভাজন ভুলে দলের স্বার্থে কাজ করার আহ্বান জানানো হয়।
নারান্দিয়া ইউনিয়ন বিএনপি’র প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি আব্দুল খালেক এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ রাবেয়া আলী।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ রাবেয়া আলী বলেন, দলের বৃহত্তর স্বার্থে সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার এখনই সময়। পূর্বধলা উপজেলা বিএনপিতে দীর্ঘদিনের বিভাজন দলের সাংগঠনিক দুর্বলতার অন্যতম কারণ। এই বিভাজন দূর করে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
এই সভার মাধ্যমে উপজেলা বিএনপিতে নতুন করে ঐক্যের সূচনা হবে এবং দলটি আরও শক্তিশালী হয়ে জনগণের পাশে দাঁড়াতে পারবে।
উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় তাদের মতামত তুলে ধরেন এবং দলের মধ্যেকার সমস্যাগুলো অকপটে স্বীকার করেন। অনেকেই ঐক্যের প্রয়োজনীয়তা অনুভব করেন এবং ভবিষ্যতে দলের স্বার্থে এক হয়ে কাজ করার অঙ্গীকার করেন।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নূর হোসেন, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মন্নান বিশ্বাস, যুবদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন দর্পণ, যুবদলের আহ্বায়ক এনামুল হক, নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রউফ খান, সদস্য মো. বাবুল খান প্রমূখ। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই মতবিনিময় সভা পূর্বধলা উপজেলা বিএনপির ভবিষ্যৎ কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031